কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, দেশের চরাঞ্চলে অর্গানিক কৃষি শুরু করা দরকার। মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ বিষয়ে মতবিনিময়কালে বলেন, চরাঞ্চলের মাটির গুণমান ভালো এবং এখানে রপ্তানিমুখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, ইণ্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্ব দিতে হবে। কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি সারের ব্যবহার কমানো, মাটির গুণমান ঠিক করা এবং কৃষি সেচের খাল খননসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রকৃত কৃষক যাতে প্রণোদনা ও কৃষি ঋণসহ সহায়তা পায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। কৃষক কার্ড প্রদানের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।