নোয়াখালী-৪ আসনের সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার(১২ই ফেব্রুয়ারী) সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা জানান, সকাল থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতর ও বাইরে সতর্ক অবস্থানে রয়েছেন। ভোটাররা স্বস্তির সঙ্গে ভোট দিচ্ছেন বলে জানা গেছে।
কেন্দ্রে উপস্থিত কয়েকজন ভোটার বলেন, তারা নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ করে ভোট দিতে পেরেছেন। পরিবেশ শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
সার্বিকভাবে, সুবর্ণচরের এই কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।