
মাগুরা ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে অতি জরুরি ভিত্তিতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা চাওয়া হয়েছে- নার্সিং ডিপ্লোমা ও নার্সিং কাউন্সিলের রেজিষ্ট্রেশন প্রাপ্ত। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
যোগ্য প্রার্থীদের সভাপতি, মাগুরা ডায়াবেটিক সমিতি, মাগুরা, ডাঃ লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতাল, পারনান্দুয়ালী মাগুরা বরাবর আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবন-বৃত্তান্ত এবং নগদ ৩০০/- টাকা জমা দানের রশিদসহ আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ১০ অক্টোবর ২০২৫ দুপুর ২ টা।
তবে বিজ্ঞাপনে বলা হয়েছে, অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বেতন-ভাতা বর্তমানে প্রচলিত হাসপাতালের চলমান কাঠামোর সাথে সমন্বয় পূর্বক আলোচনা সাপেক্ষে। কর্তৃপক্ষের বিবেচনায় যোগ্যতম প্রার্থীদেরকে মোবাইল কল ও এসএমএস এর মাধ্যমে সাক্ষাৎকারে ডাকা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত মাগুরা জেলা প্রশাসনের ওয়েবসাইটের এই লিংকে দেওয়া আছে।