জাকির হোসেন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী বল্লভ বাড়ি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বেসরকারি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আদীফা মেমোরিয়াল ট্রাস্ট”।
৬ মার্চ শুক্রবার আয়োজিত এই ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মুহতামিম এবং পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। রমজানের এই আয়োজনকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশ তৈরি হয়।
মাহফিলে ডেঙ্গু আক্রান্ত হয়ে অকালপ্রয়াত আদীফার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে আদীফার নামে প্রতিষ্ঠিত “আদীফা মেমোরিয়াল ট্রাস্ট”-এর প্রতিষ্ঠাতা আব্দুল আলিম এবং তাঁর পরিবারের সকল সদস্যের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা সুন্দরভাবে ইফতার ও দোয়ার আয়োজন করার জন্য “আদীফা মেমোরিয়াল ট্রাস্ট”-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই মাদ্রাসাসহ এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার আগ্রহ তাদের রয়েছে।