রমজান উপলক্ষে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

শনিবার (৭ মার্চ) বিকেলে কুমিল্লা নগরের রাণীর বাজার রোডে অবস্থিত মর্ডান কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলীপ কুমার নাগ কানাই।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, সাংবাদিক ও অধ্যাপক দিলীপ মজুমদার এবং ইসকনের প্রতিনিধি মৃত্যুঞ্জয় প্রভু।

অনুষ্ঠানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বক্তারা বলেন, রমজানসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক শুভেচ্ছা ও সম্প্রীতির এ ধরনের আয়োজন সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য বজায় রেখে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *