ফাইনালে বাংলাদেশ আর্চারি দল, রৌপ্য নিশ্চিত

থাইল্যান্ডের ব্যাংকক-এ চলমান এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ স্কোরে হারিয়ে এই সাফল্য পায় দলটি।

এই জয়ের ফলে বাংলাদেশের অন্তত রৌপ্য পদক নিশ্চিত হয়েছে। এখন তাদের লক্ষ্য স্বর্ণপদক।

দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এক বার্তায় তিনি বলেন, আর্চারদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য গর্বের। ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠা প্রমাণ করে, আর্চারিতে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে শক্ত প্রতিপক্ষ।

তিনি খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

শুক্রবার (২৭শে মার্চ) ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। স্বর্ণপদকের এই লড়াইকে সামনে রেখে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দলটি তাদের সেরা পারফরম্যান্স দিয়ে জয় এনে দেবে। একই সঙ্গে দেশবাসীর কাছে দলের জন্য সমর্থন ও দোয়া কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *