তুরস্কে অনুষ্ঠিত আনাতোলিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-এ প্রস্তাবিত নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির।
তিনি ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক একটি প্লেনারি সেশনে বক্তব্য দেন। সেশনে জাতিসংঘ, TİKA এবং JICA-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রচলিত উন্নয়ন সহায়তার ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা টেকসই নয়। তিনি বলেন, উন্নয়নের ধারা হতে হবে সক্ষমতা-ভিত্তিক।
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সক্ষমতা গড়ে তুলতে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। মানবসম্পদ উন্নয়নকে তিনি টেকসই উন্নয়নের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেন।
নারীর শিক্ষা ও ক্ষমতায়নকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি স্বাস্থ্যখাতে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের ওপর জোর দেন।
হুমায়ুন কবির বলেন, সহায়তা হতে হবে দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য। এটি বর্তমান বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পথ হতে পারে।