মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব কল্যাণ তহবিল থেকে ২০২৪–২০২৫ অর্থবছরের অনুদান বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচিত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকারের উন্নয়ন অভিযাত্রায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব কল্যাণ তহবিলের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে যুব সংগঠনগুলো আরও সক্রিয় ও আত্মনির্ভরশীল হবে।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্যোক্তা মনোভাব এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে সরকার সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক তরুণদের সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় থেকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।