বিএনপি মহাসচিবের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শারলে গত সপ্তাহে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ঢাকায় ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান মি. ক্রিশ্চিয়ান বেক।

সাক্ষাৎটি ছিল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে। আলোচনায় পারস্পরিক আগ্রহের নানা বিষয় উঠে আসে—বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার, ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা, এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তা।

রাষ্ট্রদূত আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *