কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর বিওপির টহল দল ওপেনদার (৩৫) নামে ওই যুবককে আটক করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৫২/৬-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ক্যাম্পপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওপেনদার জানিয়েছেন, তার বাড়ি ভারতের বিহার রাজ্যের উচ্ছাগাও থানার শাখে খাস ইন্দ্রাটোল গ্রামে। তবে তিনি তার বাবার নাম বলতে পারেননি।
তার কাছ থেকে ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা এবং বাংলাদেশের একটি ট্রেনের দুটি টিকিট পাওয়া গেছে। তবে কোনো ভারতীয় কাগজপত্র পাওয়া যায়নি।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।