শালিখায় নির্বাচন প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

 

২৭ নভেম্বর বৃহস্পতিবার, শালিখা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।

সভায় জেলা প্রশাসক আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ভোট কেন্দ্রগুলোর আগে করা দরকারি সংস্কার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মকর্তাদের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় শালিখা উপজেলার সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *