এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ সমাপ্ত

চার দিনব্যাপী এপেক্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। পুরস্কার বিতরণ শেষে তিনি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের গলফ প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এবারের টুর্নামেন্টে মোট ৮১৩ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কর্নেল ইমতিয়াজ মাহমুদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ভেটারান বিভাগে বিজয়ী হন কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন (অব:), সিনিয়র বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ-আল-আজহার (অব:), লেডিস বিভাগে মিসেস শারমিন জাহাঙ্গীর এবং জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হন মাস্টার সৈয়দ মাহদী মাহবীর।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (এলপিআর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *