কুমিল্লা পূজামণ্ডপে পূজা উদযাপন পরিষদ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সারাদিনব্যাপী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ডা. মধুসূদন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, দূর্পাপূর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. স্বপন কুমার মজুমদার, ভুবনঘর শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি তপন চন্দ্র শীল ও সাংবাদিক বাপ্পি চন্দ্র দে প্রমুখ।

নেতৃবৃন্দ এদিন আড়াইওরা নমশূদ্রপাড়া শ্রীশ্রী দূর্গামণ্ডপ, মধ্যপাড়া শীল বাড়ি পূজামণ্ডপ, দূর্গাপুর বাড়ৈপাড়া পূজামণ্ডপ, আমতলী শীল বাড়ি পূজামণ্ডপ, কমলাপুর সূত্রধর বাড়ি পূজামণ্ডপ, কালিরবাজার কোমর পুস্কুরনি পূজামণ্ডপ, শাকতলা রাধাকৃষ্ণ সেবাশ্রম, যশপুর হরিদাস বাবাজীর পূজামণ্ডপ, আমতলী পূজামণ্ডপ, পালপাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি পূজামণ্ডপসহ মোট ২২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ভক্তদের অংশগ্রহণ পর্যালোচনা করেন এবং সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ঐতিহ্য, যা সকল সম্প্রদায়ের মিলনমেলায় রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *