২৬ ফেব্রুয়ারি শুরু ‘অমর একুশে বইমেলা ২০২৬

ঢাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। উদ্বোধনের আগে মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে বাংলা একাডেমি

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এতে মেলার বিভিন্ন প্রস্তুতি, আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

তিনি জানান, এবারের বইমেলাকে সুশৃঙ্খল ও পাঠকবান্ধব করতে একাডেমি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্টল বিন্যাস, নিরাপত্তা, প্রকাশকদের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক আয়োজন—সবকিছু নিয়েই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব ও মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা। এছাড়া ছিলেন জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জি এম মিজানুর রহমান এবং মেলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. সরকার আমিন।

আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান বর্তমান বাংলা লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম ও কমিউনিকেশন ম্যানেজার ইয়াছিন শরীফও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রতি বছরের মতো ভাষা আন্দোলনের চেতনা ও বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলা। প্রকাশক, লেখক ও পাঠকদের অংশগ্রহণে ফেব্রুয়ারি মাসজুড়ে বইকেন্দ্রিক নানা আয়োজন থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *