লালমনিরহাট জেলার ক্যান্টিন মোড় এলাকায় রবিবার (২২শে মার্চ) সকালে একটি সড়ক দুর্ঘটনায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্যান্টিন মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম উপজেলা প্রতিনিধি