মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার কোটাখাল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসেছে।

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

উজ্জ্বল রায়
লোহাগড়া উপজেলা প্রতিনিধি, নড়াইল ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *