জাতীয় ক্রীড়া সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী দলের উজ্জ্বল সাফল্য

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ক্রীড়া ভাতা ও স্পোর্টস কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদদের উল্লেখযোগ্য উপস্থিতি ও সাফল্য বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মোট ১২৯ জন ক্রীড়াবিদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন খেলোয়াড় (১৪ জন পুরুষ ও ১১ জন নারী) অন্তর্ভুক্ত ছিলেন, যা জাতীয় ক্রীড়াক্ষেত্রে সেনাবাহিনীর শক্তিশালী অবস্থানকে তুলে ধরে।

পরবর্তী ধাপে ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হবে, যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও অধিক সংখ্যক খেলোয়াড় ক্রীড়া ভাতার আওতায় আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ৪৩টি পদক অর্জন করেছে। এছাড়া বিভিন্ন জাতীয় দলে বাংলাদেশ সেনাবাহিনী সর্বমোট ৩৯৫ জন খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছে, যা দেশের ক্রীড়া অঙ্গনে সেনাবাহিনীর ব্যাপক অবদানের প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *