কৃষক কার্ড কার্যক্রম ঘিরে টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর ব্যস্ত সফর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে দুই দিনের সফরে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কৃষকবান্ধব উদ্যোগ বাস্তবায়নে জোর তদারকির বার্তা দিয়েছেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, ২ এপ্রিল রাতে তিনি টাঙ্গাইলে পৌঁছে নিজ বাসভবনে অবস্থান গ্রহণ করেন। পরদিন ৩ এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং “কৃষক কার্ড” কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

এরপর তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। দুপুরে প্রতিমন্ত্রী নির্ধারিত অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং চলমান প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে প্রতিমন্ত্রী বলেন, “কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে কৃষি ও প্রাণিসম্পদ খাতে সেবা প্রদান আরও সহজ ও কার্যকর হবে।”

দিনব্যাপী কর্মসূচি শেষে তিনি সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে টাঙ্গাইল ত্যাগ করেন।

 

শাকিলুজ্জামান
টাঙ্গাইল প্রতিনিধি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *