কুমিল্লার আইন অঙ্গনে আস্থার নাম অ্যাডভোকেট তাপস

কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার। আইন পেশায় দক্ষতা, পেশাগত সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি ইতোমধ্যে নিজেকে একজন আস্থাভাজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একই সঙ্গে সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা।

২০১৬ সালের ১৪ই মে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভ করেন তিনি। একই বছরের ৯ই জুন কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে আইন পেশায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

পেশাগত জীবনের শুরুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিটন এবং সাবেক সহ-সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. নূরুল আমিন ভূঁইয়ার সেরেস্তায় জুনিয়র হিসেবে কাজ করেন তাপস চন্দ্র সরকার। সেখানে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি ফৌজদারি ও দেওয়ানি মামলায় দক্ষতা অর্জন করেন।

দীর্ঘ এক দশকের পেশাগত অভিজ্ঞতায় তিনি আদালত অঙ্গনে একজন মেধাবী, দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠ আইনজীবী হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর প্রখর বিচারবোধ, গভীর আইনি জ্ঞান এবং মক্কেলদের প্রতি দায়িত্বশীল আচরণ তাঁকে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

আইন পেশায় ১০ বছর পূর্তি উপলক্ষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, “মানবসেবার লক্ষ্য নিয়েই আইন পেশায় এসেছি। এ পেশায় সফল হতে হলে ধৈর্য, অধ্যবসায় ও পেশার প্রতি ভালোবাসা থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আইন পেশা একটি মহান ও চ্যালেঞ্জিং পেশা। জ্ঞান, প্রজ্ঞা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে এ পেশার মর্যাদা রক্ষা করতে হয়। অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই একজন আইনজীবীর প্রকৃত দায়িত্ব।”

আইন পেশার পাশাপাশি সাংবাদিক ও সমাজসেবক হিসেবেও পরিচিত তাপস চন্দ্র সরকার। সমাজের বিভিন্ন সমস্যা, মানুষের অধিকার, সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তিনি নিয়মিত কাজ করছেন।

আইন পেশায় ১০ বছর পূর্তি উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রেখে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *