বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের বেঙ্কুয়েট হলে আয়োজিত বিওএ’র বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সভায় মোট ৮৫ জন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাচনের সিদ্ধান্ত ছাড়াও সভায় বিওএ’র সংশোধিত গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে সংশোধিত গঠনতন্ত্রটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-তে প্রেরণের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে।
বিওএ সূত্র জানায়, নির্বাচন সংক্রান্ত বিস্তারিত কার্যসূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।