মুরাদনগরে ইউএনও-র মসজিদ পরিদর্শন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তিনি সরেজমিনে কাজের গুণগত মান ও অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, “সরকার সারাদেশে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণ করছে। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে এই মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত তদারকি চলছে এবং আশা করা যাচ্ছে আগামী দেড় মাসের মধ্যেই কাজ শেষ হবে।”

স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে মসজিদটির নির্মাণকাজ বন্ধ ছিল। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পুনরায় কাজ শুরু হয়েছে।

সরকারের অর্থায়নে নির্মিত এই মডেল মসজিদটি কেবল নামাজের স্থান নয়, বরং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *