ঢাকার পূর্বাঞ্চলে রাতের আকাশে বিষাক্ত ধোঁয়া

গত কিছু দিন ধরে ঢাকার পূর্বাঞ্চলের বহু এলাকা রাতের অন্ধকারে বিষাক্ত ধোয়ার কারণে স্থানীয়রা দুর্ভোগে ভুগছে। এলাকাবাসী প্রথমে ভেবে ছিলেন ধোয়ার উৎস অনিশ্চিত, কিন্তু সম্প্রতি এর মূল উৎস শনাক্ত হয়েছে।

ধোয়ার উৎস হলো মান্ডা গ্রীন মডেল টাউন-এর পেছনে, সামাদ নগর এলাকার কাছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন একটি বড় ময়লার ভাগাড়। এখানে প্রতিদিন ময়লা ও রাসায়নিক বর্জ্য আগুনে পোড়ানো হয়। আরও ভয়ংকর হলো, অবৈধভাবে পুরাতন ব্যাটারি পোড়ানো হয় শীশা সংগ্রহের জন্য। এই আগুন কখনও ৩০ ফিট পর্যন্ত উঁচুতে উঠে যায় এবং প্রচুর বিষাক্ত মিথেন গ্যাস নির্গত হয়, যা আশেপাশের বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে।

ফলে রামপুরা, বনশ্রী, যাত্রাবাড়ী, ডেমরা, বাসাবো, মুগদা, মান্ডা, সবুজবাগ (কদমতলা–রাজারবাগ) এবং খিলগাঁওসহ আশেপাশের এলাকা সরাসরি প্রভাবিত হচ্ছে। রাতের বেলা আকাশে ধোঁয়ার প্রভাব চোখে পড়ে। শ্বাসকষ্ট, ঠান্ডা এবং শ্বাসনালীর অসুবিধা থাকা মানুষজন জানালার ফাঁক দিয়ে নিঃশ্বাস নিতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি এই দূষণে ক্যান্সারের ঝুঁকি ব্যাপকভাবে বাড়ছে।

অসুস্থতার আশঙ্কা এবং পরিবেশ দূষণের বিষয়টি বহুদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এ বিষয়ে চুপচাপ রয়েছে।

নিপীড়িত এলাকার মানুষদের দাবি, “আমাদের শ্বাস নেয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রশাসন যদি পদক্ষেপ না নেয়, আমরা আমাদের এলাকাগুলোতে প্রতিবাদ করে নিজের ও পরিবারের জীবন রক্ষা করতে চাই।”

সময় এসেছে নাগরিকদের সচেতন হওয়ার এবং নিরাপদ বাতাসের অধিকার নিশ্চিত করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *