বানারীপাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নিলেন লায়ন আকতার সেন্টু

 

বরিশালের বানারীপাড়া উপজেলায় কেন্দ্রীয় কৃষকদলের সহ-সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লায়ন আকতার সেন্টু শনিবার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই কর্মসূচি ছিল বিএনপির তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের অংশ।

বন্দর বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণের পর তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় বরিশাল জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম সফরুল, বরিশাল জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মোঃ তুহিন, বানারীপাড়া পৌর কৃষকদলের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লায়ন আকতার সেন্টু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে গনতন্ত্রের মুক্তির লড়াই করে আসছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ ও বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। বানারীপাড়ার মানুষ এ কর্মসূচি ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও জানান, “আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পাশে থেকে আমি কাজ করবো। যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, বরিশাল-২ আসনকে বিপুল ভোটে জয়ী করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *