ইমরান মাসুদের একক সংগীত সন্ধ্যা ‘সুরের খেয়া’

কালিপদ মেমোরিয়াল কালচারাল একাডেমীর নান্দনিক শিল্পীগোষ্ঠী ‘রাঙা প্রভাত’-এর আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হয় সংগীতশিল্পী ও সুরকার ইমরান মাসুদের একক সংগীত সন্ধ্যা ‘সুরের খেয়া’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি, চক্ষু রোগ বিশেষজ্ঞ ও গীতিকবি ডা. মৃণাল কান্তি ঢালী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল আইচ, উদযাপন পর্ষদের আহবায়ক জাহিদুর রহমান মামুন ও সদস্য সচিব অনামিকা দেব।

সন্ধ্যার সুরে সুরে মাতোয়ারা হয়ে ওঠে উপস্থিত দর্শক-শ্রোতারা। ইমরান মাসুদের কণ্ঠে একের পর এক জনপ্রিয় ও সৃষ্টিশীল গানে ভরে ওঠে পুরো পরিবেশ। আয়োজকরা জানান, স্থানীয় শিল্প ও সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *