এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে দেড়গুণ


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বছরের ১ নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়বে বাড়িভাড়া। এছাড়া, আগামী বছরের জুলাই থেকে আরও সাড়ে সাত শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সম্প্রতি শিক্ষক-কর্মচারীদের দাবির বিষয়ে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জানান, “অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে গত ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে অর্থনীতি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারসহ সংশ্লিষ্টদের আন্তরিক পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

প্রফেসর ইউনূস আশা প্রকাশ করেন, আন্দোলনরত শিক্ষকরা শিগগিরই শ্রেণিকক্ষে ফিরে আসবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে নতুন উদ্যমে কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *