মাগুরায় জেলা কাব হলি ডে ২০২৫ উদযাপন

 

মাগুরা পিটিআই প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো জেলা কাব হলি ডে ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে কাব স্কাউটদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ক্রীড়া, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, কাব স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার এক অনন্য মাধ্যম। সমাজ ও দেশের কল্যাণে কাব স্কাউটদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দিনব্যাপী প্রাণবন্ত এ আয়োজনটি শিশু-কিশোরদের আনন্দ, শেখা ও সহযোগিতার এক মিলনমেলায় পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *