বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সুপারস্টোর রকমারি ডট কম আবারও নিয়ে এসেছে নতুন অফার—‘টেন টেন অফার’। দীর্ঘ ১২ বছরের যাত্রায় কোটি গ্রাহকের আস্থার প্রতীক এই প্রতিষ্ঠান এবার বাজারের সব অফারকে ছাড়িয়ে দিতে আয়োজন করেছে বিশেষ ছাড় ও ক্যাশব্যাকের উৎসব।
রকমারি সূত্রে জানা যায়, তাদের ‘টেন টেন অফারে’ ৫ লক্ষাধিক পণ্যে মিলছে বিশাল ছাড়। বইয়ের পাশাপাশি রকমারি এখন দেশের ও আন্তর্জাতিক জনপ্রিয় ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, লাইফস্টাইল, কসমেটিকস, স্টেশনারি, অফিস সামগ্রী ও গিফট আইটেমসহ নানা পণ্য সরবরাহ করছে।
অফার অনুযায়ী, বিকাশ পেমেন্টে ৯৯৯ টাকার অর্ডারে গ্রাহকরা পাচ্ছেন ইনস্ট্যান্ট ১০০ টাকার (১০%) ক্যাশব্যাক। পাশাপাশি থাকছে ৩০০ টাকার নিশ্চিত গিফট কুপন, এক্সট্রা ডিসকাউন্ট ও হট ডিলস।
রকমারি ডট কমের কো-ফাউন্ডার ও ডিরেক্টর এহতেশামুল শামস রাকিব বলেন, “গ্রাহকদের কেনাকাটায় সাশ্রয় ও আনন্দ সৃষ্টির লক্ষ্যেই ‘টেন টেন অফার’। আমরা চাই, রকমারিতে প্রতিটি কেনাকাটা হোক আনন্দময় অভিজ্ঞতা। এই অফারে সাশ্রয়, উপহার ও সন্তুষ্টি—সবই একসাথে মিলেছে।”
রকমারির ‘টেন টেন অফার’ চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
বিস্তারিত জানা যাবে রকমারির ওয়েবসাইটে