ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হলো ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং গলফ খেলার প্রসারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এই আসরে দেশি-বিদেশি গলফারসহ মোট ৬৬২ জন খেলোয়াড় অংশ নেন। টুর্নামেন্টে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন উইনার, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম রানারআপ এবং মিসেস জিন সুক ইউন লেডিস উইনার হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অংশগ্রহণকারী গলফার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।