নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি ও বিএনপির ৩১ দফা কর্মসূচির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে নওগাঁ পৌরসভার কোমাইগাড়ি মধ্যপাড়া ও ওটিপাড়া এলাকায় দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু।

বক্তব্যে তিনি বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে নারী অধিকার, যুব সমাজের বেকার ভাতা, কৃষক ও শ্রমিকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এতে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হলো এই কর্মসূচির মূল বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা বুঝতে পারে বিএনপি ক্ষমতায় এলে তাদের জীবনে কী পরিবর্তন আসবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ধানের শীষের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৌরভ খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজ, এক নম্বর ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা, এক নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাবু, এবং তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাল মণ্ডল।

উঠান বৈঠক দুটিতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

এছাড়া মাহবুবুর রহমান ডাবলু বাদ জুম্মা বলিহার ইউনিয়নের বটতলা বাজার নিন্দইন মসজিদের পাশে মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাবেশ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি চকপাঁচির যুবসমাজের উদ্যোগে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টেও উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *