চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাসেল চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. জাহেদ হাসান তারেক।
এসময় স্থানীয় পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই আয়োজনকে বাঁশখালীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা হিসেবে দেখা হচ্ছে।