বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো থামেনি। বিএনপি গত দেড় যুগ ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এখনো গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি।
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন। আমাদের অভিভাবকের নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে।”
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিয়ানীবাজার উপজেলার রামধা বাজারে আলীনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এনামুল হক চৌধুরী আরও বলেন, তৃণমূল বিএনপির প্রাণশক্তি। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয়তাবাদী শক্তিকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচন দেশ, জাতি ও বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুব হাসান রাসেলের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, উপজেলা জাসাস সভাপতি মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, যুবদল নেতা জাকির হোসেন ও উপজেলা শ্রমিকদল সভাপতি আলি হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আহমদ, যুবদল নেতা আরিফ, ময়নুল, মাহি, তারেক, রাহেদ, ইউনিয়ন জাসাস সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, যুবদল নেতা রুমেল চৌধুরী, বিএনপি নেতা কাওছার আহমেদ, উপজেলা যুবদল নেতা মাহতাব উদ্দিন রুবেল, ছাত্রদল নেতা মাহবুব আলম ও ইউনিয়ন শ্রমিকদল সভাপতি শামীম আহমেদ প্রমুখ।