
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আগামী ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত পাঁচদিনের অফিসিয়াল সফরে চীনে যাচ্ছেন। আজ (২৬ অক্টোবর) রাতেই তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
উপাচার্য এই সফরে ANSO (The Alliance of National and International Science Organization) এর ৪র্থ জেনারেল অ্যাসেম্বলি এবং ‘Science and Innovation’ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণ করবেন। তিনি তিনটি পৃথক সেশন– Science for Sustainable Development, AI Development & Governance, এবং Capacity Building and Higher Education Cooperation in STEM– এ বক্তব্য রাখবেন এবং বৈজ্ঞানিক ও শিক্ষামূলক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও, উপাচার্য ANSO এর দ্বিবার্ষিক প্রতিবেদন, সংবিধির সংশোধন প্রস্তাবনা, নতুন সদস্য আবেদন পর্যালোচনা এবং পরবর্তী সেশনের জন্য নতুন গভর্ণিং বোর্ড নির্বাচনের কার্যক্রমেও অংশগ্রহণ করবেন। তিনি ANSO এর উন্নয়ন ও বৈশ্বিক বিজ্ঞান-শিক্ষা সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উপাচার্য ১ নভেম্বর ২০২৫ দেশে ফিরবেন।