আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি

ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ও মানবতাবিরোধী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরি মিলনায়তনে ‘২৮ অক্টোবর প্রেক্ষিত: লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘লগি-বৈঠার তাণ্ডবের’ ঘটনাকে স্মরণ করে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না। প্রকাশ্যে দিবালোকে যারা মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, তাদের মধ্যে মনুষত্ব থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী, সন্ত্রাসবাদী এবং মানবতাবিরোধী দল হিসেবে ঘোষণা করার জন্য এক ২৮ অক্টোবরই যথেষ্ট। আমরা বিশ্বের মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের কাছে আহ্বান জানাচ্ছি—আওয়ামী লীগকে শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ ঘোষণা করা হোক।”

২০০৬ সালের ‘লগি-বৈঠা’ ঘটনার পাশাপাশি ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন রাজনৈতিকভাবে একসঙ্গে থাকলেও বাস্তবে বিপদের সময় একে অপরের পাশে থাকে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *