৯ দফা দাবিতে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলজংশনে সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ‘৯ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন, শায়েস্তাগঞ্জ’ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা, সিলেট-আখাউড়া সেকশনে একটি লোকাল ট্রেন চালু, সব বন্ধ স্টেশন পুনরায় চালু, শায়েস্তাগঞ্জ ও কুলাউড়া জংশনে আন্তনগর ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখে সকল স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার, ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযোজন, প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা এবং শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ সংস্কার করে পুনরায় ট্রেন চালুর দাবি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন—কুলাউড়া জংশনের ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বখস, এইচ ডি রুবেল, সাংবাদিক শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সাংবাদিক হামিদুল হক বুলবুলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, “আমাদের ৯ দফা দাবি ৩১ অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় ১ নভেম্বর সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমসেরনগর, কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট রেলস্টেশনে একযোগে শান্তিপূর্ণ রেল অবরোধ কর্মসূচি পালন করা হবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *