
ঢাকা-১৪ আসনের ১০ নং ওয়ার্ডে আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমার বাংলাদেশ (এবি) পার্টির পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “রাজনীতি মানে সেবা। আমরা রাজনীতি করতে এসেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ক্ষমতার আসনে বসার জন্য নয়। ইনশাআল্লাহ, জনগণই এবারের পরিবর্তনের পথ দেখাবে।”
গণসংযোগে এলাকার ব্যবসায়ী, তরুণ ও প্রবীণ ভোটাররা মনিরুজ্জামানের প্রতি সমর্থন জানান। তারা বলেন, এবার এমন একজন জনমুখী ও সৎ প্রার্থীকে চান, যিনি কথা রাখেন এবং এলাকায় প্রকৃত উন্নয়ন আনতে পারেন।
গণসংযোগ কর্মসূচিতে এবি পার্টির স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।