জুভেন্টাসের নতুন কোচ লুসিয়ানো স্প্যালেত্তি

 

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। ২০২৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে তুরিনের এই ক্লাবটি।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে স্প্যালেত্তিকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতালির সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পারফরম্যান্সে সন্তুষ্ট হলে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।

৬৬ বছর বয়সি স্প্যালেত্তি এর আগে ইতালির জাতীয় দলের কোচ ছিলেন। ২০২৩ সালের আগস্টে দায়িত্ব নিয়ে তিনি ২০২৫ সালের জুন পর্যন্ত দলটি পরিচালনা করেন। এর আগে তিনি নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ ইতালির শীর্ষ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন।

ইতালির মিলানে এক অনুষ্ঠানে স্প্যালেত্তি বলেন, ‘জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পাওয়া যেকোনো কোচের জন্যই বড় সম্মান। জাতীয় দলের পর আবার ক্লাব ফুটবলে ফিরতে পারা আমার জন্য দারুণ সুযোগ।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *