১৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যদের নতুন পোশাক

বাংলাদেশ পুলিশ তাদের সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাক চালু করতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে এই নতুন পোশাক প্রথমে পরিধান করবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ, হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ধাপে ধাপে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরাও নতুন পোশাক ব্যবহার শুরু করবেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানান, নতুন পোশাকের রঙ লৌহবর্ণের এবং এটি আগের তুলনায় আরও আধুনিক নকশার হবে। তিনি বলেন, “এই পরিবর্তন জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ, আনসার, ভিডিপি এবং র‌্যাবের ইউনিফর্মের রঙ পরিবর্তনের অংশ হিসেবে নেওয়া হয়েছে।”

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ইউনিফর্মের মাধ্যমে বাহিনীর সদস্যদের একটি স্বতন্ত্র ও আধুনিক পরিচয় দেওয়া এবং জবাবদিহিতার প্রতীক হিসেবে উপস্থাপন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *