জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫: খুলনাকে হারিয়ে শিরোপা যশোরের

 

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫-এর ফাইনাল ম্যাচে যশোর জেলা একাদশ ১–০ গোলে খুলনা জেলা একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করেছে। রোমাঞ্চকর এই ফাইনালটি অনুষ্ঠিত হয় ২৭ অক্টোবর মাগুরা জেলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা মাগুরা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ আজিজুল হাসান মোহন।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় জেলা প্রশাসক বলেন, “মাগুরা সবসময়ই খেলাধুলা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক মনন গঠনে ক্রীড়া অনন্য ভূমিকা রাখে। জেলা প্রশাসন সবসময় ক্রীড়া অঙ্গনের পাশে থাকবে।”

দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল উপচেপড়া। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ম্যাচ শেষে যশোর দলের জয় উদযাপন করেন উল্লাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *