ফরিদপুরে ১ টাকায় গরুর মাংস বিক্রি

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল। বৃহস্পতিবার বিকেলে তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেন।

রায়হান জামিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির আওতায় আপাতত ১০০ পরিবারের কাছে এই দরে মাংস বিতরণ করা হয়েছে। উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে ভাঙ্গার বিভিন্ন স্থানে গরিব মানুষদের মধ্যে মাংস পৌঁছে দেওয়া হয়েছে।

মুফতি রায়হান জামিল বলেন, “গরুর মাংসের উচ্চ মূল্য কারণে অসহায় মানুষের জন্য কুরবানি ছাড়া অন্য সময়ে মাংস খাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই আমরা তাদের জন্য মাত্র এক টাকায় মাংস বিক্রি করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় চেষ্টা করি সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকতে। আগে আমি একটি কেজি সবজি বিক্রির উদ্যোগ নিয়েছি। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।”

এমন উদ্যোগের জন্য স্থানীয়রা তাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার মানবিক প্রচেষ্টা প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *