বরগুনায় দু’দিনব্যাপী ‘বিএসএস মহাকাশ ক্যাম্প’ শুরু

 

বরগুনায় শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘বিএসএস মহাকাশ ক্যাম্প’। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস) এ আয়োজন করেছে।

শুক্রবার বিকেল ৪টায় সার্কিট হাউস মাঠে এক অনুষ্ঠানে ক্যাম্পের উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান, এস. এম. আবু হান্নান এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের মাঝে মহাকাশবিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী ক্যাম্প সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *