বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় বন অধিদপ্তরের স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু

 

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নাগরিক অংশগ্রহণ আরও শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বন অধিদপ্তর। এ উদ্যোগ বাস্তবায়ন করছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা, প্রাকৃতিক আবাসস্থল রক্ষা, বন্যপ্রাণী উদ্ধার এবং সচেতনতা কার্যক্রমে যারা ইতোমধ্যে কাজ করছেন বা আগ্রহী, তাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিবন্ধনের জন্য অনলাইনে ফরম পূরণ করা যাবে নিম্নের লিংকে:
🔗 https://forms.gle/Hz6kgbpqKdHvu1SY8

বন অধিদপ্তর জানিয়েছে, সংগৃহীত তথ্য সরকারি কাজে ব্যবহৃত হবে। নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান করা হবে এবং তাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে পুরস্কার বা বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন।

যোগাযোগের জন্য বলা হয়েছে— বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা; মোবাইল: ০১৯৯৯০০০০৪২; ইমেইল: cfwildlife@gmail.com বা wildlifevolunteer25@gmail.com

পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে এই উদ্যোগে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে। সরকার মনে করে, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *