মাগুরায় অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা বিতরণ

 

মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রদত্ত এই সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *