মাগুরা সদর উপজেলায় বাংলাদেশ স্কাউটসের ৬৪০তম স্কাউটিং বিষয়ক অরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসান। এতে স্কাউট সদস্য ও প্রশিক্ষণার্থী সদস্যরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, স্কাউটিং শুধু শৃঙ্খলা বা প্রশিক্ষণের কার্যক্রম নয়— এটি মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম গড়ে তোলার একটি আন্দোলন। তিনি স্কাউটদের মধ্যে সততা, আত্মনির্ভরতা ও দেশসেবার মানসিকতা লালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণদের দায়িত্ববোধ, সহনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।