ঢাকায় ১০ জানুয়ারি শুরু হচ্ছে ২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

 

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে আয়োজকরা। পোস্টারটি ডিজাইন করেছেন লিটন কর।আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হবে উৎসবটি। এবারের মূল বার্তা— ভালো চলচ্চিত্র, ভালো দর্শক, ভালো সমাজ

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৭৫টি দেশ থেকে ২২০টি চলচ্চিত্র এবার প্রদর্শিত হবে। থাকছে বিভিন্ন বিভাগ—এশিয়ান সিনেমা প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, বিশ্ব সিনেমা, শিশু চলচ্চিত্র, নারী নির্মাতা, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র।

আগের মতো এবারও অনুষ্ঠিত হবে নারী নির্মাতা, শিল্পী ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশেষ সমাবেশ— নারী ও সিনেমা: দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬। এই সম্মেলন হবে ১১ ও ১২ জানুয়ারি।

চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হবে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকলেও আসন সংখ্যা সীমিত—যে আগে আসবে, সে আগে বসতে পারবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *