বাংলাদেশ স্কাউটসের নির্বাহী কমিটির প্রথম সভা

 

১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের শামস্ হলে অনুষ্ঠিত হলো অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি জনাব নাসিমুল গনি, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব মোঃ এহছানুল হক, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; সহ-সভাপতি জনাব রেহানা পারভীন, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; সহ-সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ; সহ-সভাপতি জনাব আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; প্রধান জাতীয় কমিশনার জনাব এবিএম আবদুস সাত্তার; উপ-প্রধান জাতীয় কমিশনার জনাব মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ; কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহামুদ সোহেল; সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আঞ্চলিক কমিশনারবৃন্দসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় বিশেষ মুহূর্ত হিসেবে বাংলাদেশের উপ-প্রধান জাতীয় কমিশনার জনাব মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধকে এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউটসের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া আঞ্চলিক কমিশনারদের সনদপত্রও হস্তান্তর করা হয়।

সভায় স্কাউটিং কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা দেশের স্কাউটিং আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ক্ষেত্রে সহায়ক হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *