সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান 

 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারি সফরে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিমান বাহিনী প্রধান Commander, UAE Air Force & Air Defence–এর আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত আমিরাতে অবস্থান করবেন। সফরকালে তিনি দুবাইয়ে অনুষ্ঠিতব্য Dubai International Air Chiefs’ Conference 2025 (DIACC 2025) এবং Dubai Air Show 2025–এ অংশ নেবেন।

এ সময় বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন তিনি। এতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *