দৃকে শুরু হলো জাকির হোসেনের প্রদর্শনী ‘গায়েন অরণ্য’

 

ঢাকার দৃকপাঠ ভবনে শুরু হয়েছে শিল্পী মোহাম্মদ জাকির হোসেনের প্রদর্শনী ‘গায়েন অরণ্য (Singing Grove)’।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক, আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফিল্ম ও টেলিভিশন বিভাগের অধ্যক্ষ খ ম হারুন এবং গবেষক ও শিল্পী মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও প্রদর্শনীর কিউরেটর এএসএম রেজাউর রহমান।

বাঙালির লোকজ ঐতিহ্য ও বাদ্যসংস্কৃতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে এই প্রদর্শনী। দীর্ঘদিন ধরে লোকজ বাদ্যযন্ত্র ও এসব যন্ত্রে ব্যবহৃত প্রাকৃতিক উপাদান নিয়ে গবেষণা করছেন শিল্পী জাকির হোসেন। কোন উপাদান পরিবর্তনে সুরের আবহ কীভাবে বদলায়—তার বাস্তব উপস্থাপন মিলছে এই আয়োজনে। প্রদর্শনীতে দেখা যাচ্ছে বীজ থেকে কাঠ, কাঠ থেকে বাদ্যযন্ত্র এবং সেখান থেকে সুরের যাত্রা।

প্রদর্শনীর অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টায় দেখানো ও শোনানো হবে শিল্পীর চাচা আকবর আলী মণ্ডলের কাছ থেকে পাওয়া ৮০০ বছরের প্রাচীন পুথি পাণ্ডুলিপি

দৃকপাঠ ভবনের লেভেল–২ এর দৃক গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন দর্শনার্থীরা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দেখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *