প্রাচ্যনাটের নতুন সদস্যদের নিয়ে তৈরি ইনহাউজ প্রযোজনা ‘হেই-বাই’ গত ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার প্রাচ্যনাট উঠোনে আয়োজিত হয়। ছয় মাসের পর্যবেক্ষণ, অনুশীলন ও নাট্যশিক্ষা সম্পন্ন করার পর এই প্রদর্শনী ছিল নতুন অভিনয়শিল্পীদের শেখা ও প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
অনুষ্ঠানে অংশ নেয়া নতুন শিল্পীরা সাধারণ দৃশ্যের ভেতর লুকিয়ে থাকা নাট্যশৈলী তুলে ধরার চেষ্টা করেন। তাদের নিষ্ঠা, মনোযোগ এবং মঞ্চে দাঁড়ানোর প্রথম সাহসিকতা দর্শকদের প্রশংসা কুড়ায়।
প্রাচ্যনাটের সিনিয়র সদস্যরা দর্শকসারি থেকে পুরো প্রদর্শনীটি দেখেন। তাদের উপস্থিতি ও পরামর্শ নতুনদের উৎসাহ দিয়েছে এবং দলগতভাবে এগিয়ে যেতে আরও আত্মবিশ্বাস জুগিয়েছে।
প্রাচ্যনাট কর্তৃপক্ষ জানায়, নতুনদের এ দল ভবিষ্যতের প্রযোজনা, পথনাটক, মঞ্চনাটক ও সৃজনশীল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
‘হেই-বাই’ দলের সকল শিল্পীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। সংগঠনের মতে, এটি নতুনদের একটি বড় যাত্রার সূচনা এবং সামনে তাদের জন্য আরও সম্ভাবনার দুয়ার খুলে যাবে।