জামালপুরে এবি পার্টির নির্বাচনী সভা

 

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কলতাপাড়ায় “আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)” এক নির্বাচনী সভা করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার আহবায়ক, জামালপুর সদর-০৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আহবায়ক মো. আব্দুল ওয়াহাব। সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার। উদ্বোধন করেন মো. হানিফ উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা আহবায়ক অ্যাডভোকেট জাহিদ হাসান, এবি যুব পার্টির জেলা আহবায়ক মো. শিহাব ইসলাম, আমিনুল ইসলাম আজাদ, মিনহাজ তালুকদার, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলী, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুর রহিম, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মো. ফজলুল হক, পল্লী চিকিৎসক ডা. শহিদুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বলেন, পুরাতন রাজনৈতিক সংস্কৃতি ভোটের মাধ্যমেই বদলে দিতে হবে। তিনি দাবি করেন, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া জরুরি। তিনি আরও বলেন, “২৪-এর পরিবর্তনের ঢেউ পুরনো রাজনীতির অবসান ঘটিয়েছে। এখন সময় এসেছে দেশকে নতুনভাবে গড়ে তোলার।”

তিনি আসন্ন নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *