দৌলতপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

 

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দৌলতপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। উপস্থিত ছিলেন দৈনিক সমকাল প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক খবরওয়ালা প্রতিনিধি সবুর মোল্লা, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি নয়ন আহমেদ, দৈনিক আজ কালের খবর ও রাজধানী টিভির প্রতিনিধি আব্দুল আলিম সাচ্ছু, দৈনিক দিনকাল প্রতিনিধি শাহীন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দেশতথ্যের মোঃ হেলাল উদ্দিন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ রাকিব আলী এবং দৈনিক ভোরের পাতা প্রতিনিধি ফরিদ আহমেদ।

মতবিনিময় সভায় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর সেনাক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন লামইয়ানুল, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন এবং বিজিবির প্রতিনিধি।

সাংবাদিকরা উপজেলা ও জেলার উন্নয়ন, সেবা কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। জেলা প্রশাসক তাঁদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *